হোটেল বুক করার সময় যে ৫টি ভুল কখনো করবেন না
হোটেল বুক করার সময় যে ৫টি ভুল কখনো করবেন না আপনার ছুটির দিনগুলো পরিবার নিয়ে কাটানোর জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তবে ঘুরতে যাওয়ার আগে কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে গেলে ভ্রমণ টা আরও অধিক পরিমাণে সুন্দর হয়। শীতকালে আমরা সাধারণত বেশি ঘুরতে যাই, এছাড়াও উইকেন্ড ট্যুর এ সব সময়ই যাওয়া হয়। আবার বছরের শেষে জমানো ছুটি খরচ করতেও অনেকে এই শীতকালটাকেই বেছে নেন। তা শীতকালে বেড়াতে যাওয়ার প্ল্যান যখন করছেন তখন এখনই প্রস্তুতি নিতে হবে। ট্রেন বা বিমানের টিকিট যেমন কাটতে হবে, তেমনই হোটেল বুকিং সেরে ফেলতে হবে এই বেলা। আজকাল অনলাইনে সহজেই হোটেল বুক করা যায়। সরাসরি বুক করুন কিংবা কোনও পর্যটন সংস্থার মারফতে করুন হোটেল বুকিং-এর সময় লোকজন কয়েকটি ভুল প্রায়ই করে থাকেন। না জেনে বেশ ক্ষতির মুখে পড়তে হয় তাঁদের। ফলে বেড়ানোর আনন্দে যেমন ছেদ পড়ে তেমনই আফশোসের শেষ থাকে না। তা বেড়াতে যাওয়ার আগে, হোটেল বুকিং-এর সময় এই ভুলগুলি যাতে না হয় তা খেয়াল রাখুন। আখেরে আপনারই উপকার হবে। নিচে ৫টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল। ১। লোকেশন দেখে হোটেল বাছুন! হোটেল বুকিং এর সময় ভালো করে তার লোকেশন জেনে নিন। কম খরচে বিলাস...